বরিশালে সাপের কামড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

সাপ ধরতে গিয়ে বিষধর কামড়ে রেজাউল করিম (২৭) নামে এক কাঠমিস্ত্রি মারা গেছেন। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি মিশুক স্ট্যান্ডের ফার্নিচার ব্যবসায়ী।

জানা গেছে, শাহাজিরা গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের পুত্র ও তিন কন্যা সন্তানের জনক কাঠমিস্ত্রি রেজাউল করিম দীর্ঘদিন থেকে স্থানীয় কারো বাড়িতে ঢোকা বিষধর সাপ ধরতেন। সেমতে শনিবার সন্ধ্যায় পাশ্ববর্তী আধুনা গ্রামের একটি বাড়ি থেকে দুইটি বিষধর সাপ ধরেন রেজাউল। অসাবধানতাবশত একটি সাপ রেজাউলকে দংশন করার পর সে গুরুত্বর অসুস্থ্য হয়ে পরে।

তাৎক্ষনিক তাকে (রেজাউল) বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে সর্পদংশনের ভেকসিন না পাওয়ায় কোন চিকিৎসা হয়নি। পরবর্তীতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রেজাউল করিম মৃত্যুরকোলে ঢলে পরেন।

আরিফিন রিয়াদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর