বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত দাবি করে খাটিয়া মিছিল

হল ও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো না খুলে দেয়া এবং কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত দাবি করে মঙ্গলবার (১ জুন) খাটিয়া মিছিল কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা।

‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন’ ব্যানারে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি দেন অংশ নেয়া শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের বারবার তারিখ দেয়া ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে গড়িমসির তীব্র নিন্দা জানান শিক্ষার্থী ও শিক্ষকরা।

সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে উপাচার্যের বাসভবনের সামেনে বিক্ষোভ মিছিল নিয়ে যায় শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসার সামনে বসে প্রতিবাদী বক্তব্য, কবিতা ও গান পরিবেশন করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে পহেলা জুন দুপুর ১২টায় মরদেহ নিয়ে খাটিয়া মিছিল কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর