কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া গ্রামে পানিতে পরে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ মে রবিবার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- অপু মিয়ার শিশু কন্যা সেফালী (৫), সাদ্দাম হোসেনের কন্যা সাদিয়া (৫) এবং জহুরুল ইসলামের কন্যা জেসমিন (৫)। নিহত তিন শিশুই সমবয়সী মামাতো ফুফাতো বোন।
এলাকাবাসী আব্দুল মালেক জানান, বাড়ির সাথে লাগোয়া সংকোষ নদীর একটি ছড়া বা শাখা ডোবাতে পরিবারের অজান্তে গোসল করতে যায়। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষণ তাদের সন্ধান না পাওয়ায় অভিভাবকরা আশে পাশে খোঁজ করতে বের হয়। এ সময় নিহত সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন পানিতে দু’জনের মরদেহ ভাসতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে পানি থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে বলেন, শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/ভিএস