বিএনপির প্রথম সারির নেতারা ভাড়া করা: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রথম সারির অধিকাংশ রাজনীতিবিদ ভাড়া করা। ভাড়া কারা নেতাদের একজন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩০ মে) সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনের সাথে জিয়াউর রহমান জড়িত ছিলো, এমন নয়। জাতির পিতার খুনিদের দেশে-বিদেশে পুনর্বাসিত করেছিল, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল, বঙ্গবন্ধুর খুনিদের যনে বিচার না হয় সেজন্য সংসদের ইনডেমনিটি বিল পাস করেছিল।

হাছান মাহমুদ বলেন, জাতির পিতার হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছিলো জিয়া ও তার পরিবার। জিয়া্উর রহমান ক্ষমতা দখল করার পর ক্ষমতাকে অটুট রাখার জন্য সশস্ত্র বাহিনীর হাজার হাজার জোয়ান ও অফিসারকে হত্যা করেছিলো। এছাড়া দিনের পর দিন কারফিউ দিয়ে দেশে কাউফিউতন্ত্র কায়েম করেছিল, কিন্তু তার শেষ রক্ষা হয়নি।

তিনি যে সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিলেন সেই সেনাবাহিনীর হাতেই হত্যার শিকার হন। এভাবে হত্যা করে নিজে রক্ষায় পায় না সেটার প্রমাণ হচ্ছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ‘অবৈধভাবে’ জন্ম নেয়া একটি রাজনৈতিক দল। বিএনপি যেসব রাজনীতিবিদ বড় গলায় কথা বলেন, এদের বেশির ভাগই জিয়াউর রহমানের ভাড়া করা রাজনীতিবিদ। তারা সবাই অন্য দল করতেন। বিভিন্ন দল থেকে লোক এনে জিয়া দল গঠন করেছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর