শ্রমিক লীগ নেতার আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেফতার ৪

রাজধানীতে শ্রমিক লীগ নেতার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কাজী সুমন (৪০) তাজুল, (৩৫), সিমা (৩০) সোনিয়া (২২)।

শনিবার উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নং হাউসের, ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেলঅ্যান্ড রেস্টুরেন্টে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, কথিত শ্রমীকলীগ নেতা মাজেদ খানের নিয়ন্ত্রণাধীন রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টিতে দীর্ঘ দিন ধরেঅসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর চালিয়ে আসছিল। প্রতিদিন বিকেল হলেই দেখা যায় এখানে ঢাকাসহ আশেপাশের এলাকার বিত্তবানদের আনাগোনা। লাল নীল বাতির আলোয় গভীর রাত পর্যন্ত চলে জুয়া, মাদক আর অশ্লীল কাজ। শনিবার বিকেলে স্থানীয় লোকজন জড়ো হয়ে হোটেলটিতে ঢুকে অসামাজিক কার্যকলাপ বন্ধে আটক করে হোটেলটির মালিক মাজেদ খানও মুহিত আলমকে‌। পরে খবর দেয়া হয় পুলিশকে। কিন্তু উত্তরা পশ্চিম থানা পুলিশ অজ্ঞাত কারণে এসেও কাউকে গ্রেফতার নাকরে ঘটনাস্থল ত্যাগ করে।

এর মাধ্যে সটকে পড়ে হোটেল মালিক কথিত শ্রমীকলীগ নেতা মাজেদ খান ও তার সহযোগী মুহিত আলম। বিষয়টি পরে তাৎক্ষণিকভাবে উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে জানানো হলে আবারো ঘটনাস্থলে আসে পুলিশ। পরে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করে নারীসহ চার জনকে।

উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (অপারেশন) সুমন দাস সাংবাদিকদের জানান, রবিবার সকালে গ্রেফতারকৃত ৪জনকেআদালতে প্রেরন করা হয়েছে।

উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিভার ওয়েভ’ হোটেলঅ্যান্ড রেস্টুরেন্টে থেকে চারজনকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন এই ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকেগ্রেফতার করে। আটকদের মধ্যে পাঁচজন তরুণীসহ ছিল পুরুষ ২৬ জন। এর মধ্যে বিদেশি নাগরিকও ছিলো।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর