সিংড়ার তাজপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউপির ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

(৩০ মে)রবিবার দুপুর ১২টার দিকে তাজপুর ইউপির হলরুমে ৪৯ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণ করেন। এ বাজেট ঘোষণা করেন তাজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।

বাজেট অধিবেশনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সিংড়া প্রেসক্লাব এর সভাপতি এমরান আলী রানা, মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হানিফসহ ইউপি সদস্য বৃন্দ।

বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব সাইফুল ইসলাম।

এবাজেটে শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ, নারী ও প্রতিবন্ধী, কৃষি উন্নয়নসহ নানা বিষয়কে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিন খানব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর