থমথমে কোম্পানীগঞ্জ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। এখনো কোনও মামলা হয়নি। আটক করা হয়নি কাউকে।

ঘটনার প্রতিবাদে সকালে বসুরহাটে কাদের মির্জার নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তা ও প্রতিপক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়া হয়।

এদিকে, বড় ধরনের সংঘাত এড়াতে বসুরহাটে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শনিবার সন্ধ্যায় মিছিল করার সময় কাদের মির্জা ও তার ভাগ্নে উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রশিদ মঞ্জুর অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে গুলিতে কাদের মির্জার সাত অনুসারী গুলিবিদ্ধ হয়।

গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর