বিশ্ববিদ্যালয় খোলার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার পরই বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৩০ মে) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এর আগে শনিবার শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে। করোনা পরিস্থিতি অনুকূলে না এলে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেব না।

উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এরপর ১৮ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর