সাংবাদিক রুপক আইচের পিতা দেব প্রসাদ আইচ মারা গেছেন

দৈনিক সংবাদ ও এসএ টিভির মাগুরা জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্ট্টাল মাগুরা বার্তা২৪.কমের সম্পাদক সাংবাদিক রূপক আইচের বাবা দেব প্রসাদ আইচ (৮২), অব: পুলিশ অফিসের প্রধান সহকারী মারা গেছেন।

রোববার (৩০ মে) সকাল ১০ টায় তিনি মাগুরা শহরের নতুন বাজার সাহা পাড়ার পূর্ব দোয়ারপাড় এলাকার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিছেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান বাংলাদেশ জাসদ এর মাগুরা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সভাাপতি আলহাজ বাকী ইমাম,সাধারণ সম্পাদক মকবুুুল হাসান মাকুুুল,সুপ্রভাত মাগুরার সভাপতি ফারুক রেজা ঝন্টু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ জেলার বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সংস্কৃতির সংগঠনগুলো।

তাছিন জামান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর