পিরোজপুর সদরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে লেগে শিশুসহ ৪ জন আহত হয়েছে।
আজ রবিবার (৩০ মে) সকালে সদরের সংকর পাশার মোল্লা বাড়ি বাস স্টান্ড সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়- সকালে একটি ট্রাকে করে পরিবারের লোকজন তাদের বসার যাবতীয় মালামাল নিয়ে এই সড়ক দিয়ে যাচ্ছিল হটাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে লেগে যায়। পারে দেখা যায় ট্রাকে থাকা শিশু ও ড্রাইভারসহ ৬ জনের মধ্যে ৪ জন আহত হয়।
স্থানীয়রা আরও জানান- আমরা জানতে পারি শিশুসহ আহতরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছে।
নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/পি