লকডাউন আরও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (৩০ মে) লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে নতুন এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে পূর্বের সকল বিধিনিষেধ থাকবে বহাল থাকবে।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে চলবে বাস, ট্রেন ও লঞ্চ। হোটেল-রেস্তোরাঁগুলোতে আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতে পারবে।

দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শিল্প-কারখানা যথারীতি খোলা থাকবে। সীমিত পরিসরে হবে ব্যাংকের লেনদেন।

করোনার সংক্রমণ রোধে দেশে গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ৫ দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়। এবার নতুন করে এই মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর