কলমাকান্দায় ৬ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে ৪টি ভারতীয় মহিষ আটক করেছে ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শনিবার (২৯ মে) রাত ১০টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপি’র সুবেদার মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল ১১৬৯/১২-এস নম্বর সীমান্ত পিলারের নিকটবর্তী নয়নকান্দি নামক স্থান হতে ৪টি ভারতীয় মহিষ আটক করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত মহিষের সিজার মূল্য ছয় লক্ষ টাকা। এবং আটককৃত মহিষগুলো নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে। এবং উল্লেখ্য যে, এব্যাপারে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর