জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ শাহ আলম রতন (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটককৃত ব্যাক্তি শহরের ধানমন্ডি পূর্ব সাইড এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
রবিবার (৩০ মে) সকালে ‘জয়পুরহাট জেলা পুলিশ’ এর ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক ব্যাক্তির দেহ তল্লাশি করে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা শাখার সদস্যরা।
জানা গেছে, জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার একটি বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ শাহ আলম রতন (৪৯) এর দেহ তল্লাশী করে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে গোয়েন্দা শাখা (ডিবি)।
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং তার সঙ্গীয় অফিসার ফোর্স।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি