থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি দেশে ফিরলেন

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন তারা।

রোববার (৩০ মে) থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশির দেশে ফেরার বিষয়টি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

৬১ বাংলাদেশির পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন। আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সাহায্য করায় থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই।

এখন পর্যন্ত ১৪ দফায় থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন বাংলাদেশি নাগরিকরা। এছাড়াও থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর