বিষাক্ত মদ পানে ২২ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে বিষাক্ত মদ পান করে অন্তত ২২ জনের মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আলিগড় জেলায় কিছু মানুষ স্থানীয় ভাবে তৈরি মদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। ওই দিনেই মারা যায় ১৫ জন। শুক্রবার মৃত্যু হয় আরও ৭ জনের।

এ ঘটনার সাথে জড়িত অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ। সিলগালা করে দেয়া হয়েছে ৫টি মদের দোকান। কী কারণে মৃত্যু হলো তা জানতে এরই মধ্যে বেশ কিছু দোকান থেকে মদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর