ভারতে একদিনে আরও ৩৬১৪ জনের মৃত্যু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৭৪ হাজার ৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

দেশটিতে টানা তৃতীয় দিনের মত শনাক্তের সংখ্যা ২ লাখের নিচে নেমেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনে।

দৈনিক আক্রান্ত কমলেও মৃত্যুর সংখ্যা কমেনি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জন।

রোববার (৩০ মে) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

দেশটিতে গত কয়েকদিন করোনা সংক্রমণ দুই লাখের নিচে নামলেও দৈনিক সাড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু রয়েছে।

মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লিতে করোনার সংক্রমণ অনেকটা কমেছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর