কুড়িগ্রাম জেলা আ’লীগের প্রস্তাবিত কমিটি অনুমোদনের আগেই ভাইরাল!

দীর্ঘ ১ বছর ৪ মাস পর কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ এ প্রস্তাবিত হলো ৭৫ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ জেলা কমিটি। এর আগে গত ২৪ মে,জেলা সার্কিট হাউজে কয়েক দফা বৈঠকে প্রস্তুত করা হয় ৭৫ জন বিশিষ্ট এই কমিটি। যা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা হয়।

বৈঠকের ৪ দিন পর ২৮ মে বিকেলে চুড়ান্ত করা হয় জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটি। যাতে সম্মতি দেন জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কমিটির একজন সদস্য।

দীর্ঘ ১ বছর ৪ মাস পর জেলা আ.লীগের এই কমিটি নিয়ে দলের অনেক নেতা সন্তুষ্টি প্রকাশ করলেও,মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে পদ বঞ্চিতদের মাঝে। জেলা কমিটির পূর্নাঙ্গ তালিকা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন না হতেই জেলা জুড়ে প্রচার-প্রচারণা সহ ভাইরালের বিষয়ে এমন মিশ্র প্রতিক্রিয়া দেখান পদবঞ্চিতদের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক পদ বঞ্চিত এক কর্মী বলেন, “কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের কমিটির খসড়া কপি চুড়ান্ত অনুমোদনের পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা জানি না নেতাদের এটা কি রকম দায়িত্বশীলতা।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মী বলেন,” আমাদের ধারণা হচ্ছে পদ বাণিজ্যের কারণে কেন্দ্রের অনুমোদনের আগেই ভাইরাল হয় প্রস্তাবিত এই কমিটি।যেখানে সদস্যদের কয়েকটি নামের জায়গায় কাটাকাটি করে পুনরায় নুতন করে নাম লেখা দেখা যাওয়ায় পদ বাণিজ্যের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।”

জানা গেছে, সম্মেলন হবার প্রায় ১৬ মাস পর গত ২৬ মে রাতে কেন্দ্রীয় নেতা সাখোয়াত হোসেন শফিক এবং সফুরা বেগম এর উপস্থিতিতে তালিকা চুড়ান্ত হয়। চুড়ান্ত হবার ১ দিন পর বগুড়ার একটি হোটেলে সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সমঝোতা করা হয়।

শনিবার(২৯ মে) এ নিয়ে কুড়িগ্রাম জেলায় সকল রাজনীতিবিদ ও সাধারণ মানুষদের মধ্যে জানার ব্যাপক আগ্রহ থেকে টক অব দি ডে-তে পরিণত হয়েছে।অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রস্তাবিত কমিটি ভাইরাল হওয়ায় শনিবার(২৯ মে) সন্ধার পর থেকে জেলা শহরে নেতা-কর্মী ও সমর্থকগণের মধ্যে অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর