বৈধ-অবৈধ পথ দিয়ে দেশে আসছে মানুষ, বাড়ছে করোনা ঝুঁকি

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার বৈধ-অবৈধ পথ ব্যবহার করে প্রতিদিনই ভারত থেকে দেশে আসছে আটকে পড়া বাংলাদেশিসহ অসংখ্য মানুষ। এভাবে দেশে প্রবেশ করায় করোনা ঝুঁকিতে রয়েছে এই অঞ্চলের মানুষ। ভারতে ছড়িয়ে পড়া করোনার ডাবল মিউট্যান্ট সংক্রমণের আশঙ্কায় চুয়াডাঙ্গাকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা চিহ্নিত করছে স্বাস্থ্য কর্মকর্তারা।

১৭ই মে থেকে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেন। এ পথ ব্যবহার করে আসা লোকজনকে স্বাস্থ্য পরীক্ষার পর নেয়া হয় কোয়ারেন্টিনে।

এদের মধ্যে চেকপোস্টে করোনা শনাক্তের সংখ্যাও কম নয়। স্থানীয়ভাবে করোনা সংক্রমণের পাশাপাশি ভারত ফেরতদের সংস্পর্শ থেকে সংক্রমিত হওয়ায় আতঙ্ক ও আশঙ্কা স্থানীয়দের মধ্যে।

বৈধভাবে দেশে আসার পাশাপাশি অবৈধ ভাবেও ঢুকছে অনেকে। বেশ কয়েকটি অভিযানে প্রায় ৪শ অনুপ্রবেশকারীকে আটকও করেছে বিজিবি। ফলে ভারতীয় ধরণ ছড়ানো ও উচ্চ ঝুঁকির শঙ্কায় রয়েছে সীমান্তবর্তী এ অঞ্চল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর