বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৮১০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৫৯ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৪৮ হাজার ৯৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬ লাখ ১৪ হাজার ৯৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪৩১ জন।
রোববার (৩০ মে) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৩৪ হাজার ৯৪০ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৪২০ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ১৪২ জনের।
বার্তাবাজার/পি