ঢাকার কেরানীগঞ্জের মো: আলতাফ (৩৫) নামে এক ব্যক্তি কে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে মাদপান করা মাতাল বন্ধু রুবেলের বিরুদ্ধে।
শুক্রবার ২৮ তারিখ রাত আনুমানিক সাড়ে এগারো টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউসিং এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র বলেন, আলতাফ ও রুবেল দুই বন্ধু। শুক্রবার সন্ধ্যায় তাদের দুজনকে ধলেশ্বর এলাকায় একসাথে মদ্যপান করতে দেখা যায়। পরে তারা হাসনাবাদ এলাকায় চলে আসে। তারা দুইজন হাসনাবাদ হাউজিং এলাকায় ঢুকে কথা কাটাকাটি করে। হঠাৎ রুবেল আলতাফকে সুইচ গিয়ার চাকু দিয়ে নাভীর নিচে ছুড়িকাঘাত করে । পরে হাসনাবাদেই রাকিব নামের এক বন্ধুর বাসায় যায় ঘাতক রুবেল। রাকিবকে বাসা থেকে ডেকে রাকিবের পিঠেও ছুড়িকাঘাত করে পালিয়ে যায় রুবেল। পরে এলাকাবাসী আলতাফ ও রাকিবকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
অতিরিক্ত রক্তক্ষরণের ফলে গুরুত্বর আহত অবস্থায় আলতাফ আজ শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় রাকিবের ভাই রুবেলের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বার্তাবাজারকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস