কন্যার মরদেহ নিয়ে থানা চত্ত্বরে রাতভর পাহারা দিচ্ছেন পিতা
থানা চত্ত্বরে রাতভর মৃত সন্তানের মরদেহ পাহারা দিচ্ছেন বাবা। শনিবার সন্ধ্যায় রংছাতী ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রামে। ওই গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে সাবিনা আক্তার (১০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
সাবিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে ঝুলন্ত অবস্থায় মারা যায় সাবিনা আক্তার। কি কারণে সে মারা যায় তা পরিবারের লোকজন জানে না। তবে তার বাবা রামিজ উদ্দিন বলেন, ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল সমস্যা ছিল মেয়েটি। শনিবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে দেখতে দেখতে পাওয়া যায়। পরে তাকে নামানো হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম মাহমুদুল হক বার্তাবাজারকে বলেন, মরদেহ নামানো ছিল। শিশুটির মৃত্যু রহস্যজনক। তাই তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আগামীকাল রোববার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
রাজেশ গৌড়/বার্তাবাজার/ভিএস