মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে স্থলসীমান্ত আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত সীমান্ত বন্ধ থাকার কথা ছিলো। সেটি আরো বাড়াড়িয়ে আগামী ১৪ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২৯ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ এক বৈঠকে ভারতের সঙ্গে স্থলসীমান্ত আরো ১৪ দিনের জন্য বন্ধরাখার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো জানান, বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের ভারত থেকে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই আপাতত সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে ওই বন্দর দিয়ে এখন পর্যন্ত মাত্র ৮৮ জন ফিরেছেন। সবাই ওখানে কঠোর কোয়ারেন্টাইনে আছেন।
উল্লেখ্য, ভারতের করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ।
বার্তাবাজার/ই.এইচ.এম