ফেসবুকে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা পোস্ট, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
বরগুনা জেলার বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বেল্লাল এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার বেলা ১২ টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ইউপি সদস্য বেলাল এর বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহল দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের নিকট দাবী জানাই। পরে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ বেল্লাল বলেন, নির্বাচনকে সামনে রেখে আমার প্রতিপক্ষ এলাকার কিছু লোক দিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর প্রতিবাদ জানাই। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে অনুরোধ এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান ইউপি সদস্য বেল্লাল কে নিয়ে Barguna batage নামের একটা ফেসবুক আইডি থেকে মিথ্যা একটা পোষ্ট দেয়া হয়। এর প্রতিবাদে এলাকাবাসী আজ মানববন্ধন করেন৷
মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/ভিএস