অনুলিয়ায় সাবেক চেয়ারম্যানের নিজ খরচে বেড়িবাঁধ নির্মাণ

সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস গাজীর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ সম্পন্ন হয়। শনিবার ৮ শত শ্রমিক নিয়ে সাবেক চেয়ারম্যানের অর্থায়নে এ কাজ সম্পন্ন হয়।

এতে এ এলাকার জনসাধারণ এযাত্রায় ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙ্গে যাওয়া নদী ভাঙ্গনের কবল থেকে মুক্তি পেয়েছে। এলাকার জনগণ কুদ্দুস
চেয়ারম্যানের নেতৃত্বে অস্তিত্ব টিকিয়ে রাখতে বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমান জানান, আমাদের এই কাজে ২৫০ টি বাঁশ, ৫০০০ এর অধিক বস্তা ও ৮০০ জন শ্রমিকের মজুরী বাবদ আনুমানিক সাড়ে ৪ লক্ষ টাকার মত খরচ হয়েছে। এ বাঁধ রক্ষা জন্য আমাদের সাবেক চেয়ারম্যান তার নিজস্ব অর্থায়নে এককভাবে সমুদয় খরচ বহন করেন। যারা আমাদের একাজে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, দক্ষিণ একসরা (নাংলা) খেয়াঘাট হইতে গোকুল নগর পর্যন্ত ১.৩০ কি.মি. বেড়িবাঁধ নির্মান সম্পন্ন হয়েছে। আমার এলাকার মানুষ পানি বন্দি হয়ে অসহায় জীবন যাপন করবে সেটি আমি দেখতে পেরে শ্রমিক নিয়ে বাধ রক্ষার কাজ সম্পন্ন করছি।

উল্লেখ্য যে, ২৬ মে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর তান্ডবে ক্ষতিগ্রস্থ হয় বিভিন্ন এলাকা। তার মধ্যে আশাশুনি উপজেলা আনুলিয়া, প্রতাবনগর, খাজরা সহ বিভিন্ন এলাকা নদী ভাঙ্গনে প্লাবিত হয়।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর