প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।
একইসঙ্গে আসন্ন জাতীয় বাজেটে অভিবাসী কর্মীদের সুরক্ষার জন্য সোশ্যাল বেনিফিট নিশ্চিত করতে অভিবাসী প্রভিডেন্ট ফান্ড গঠনের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে।
শনিবার (২৯ মে) ওকাপ-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে শ্রম অভিবাসন ও অভিবাসী কর্মীদের ভূমিকা অপরিসীম। করোনাকালে গত ২০১৯-২০২০ অর্থ বছরে অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১ লাখ ৫৪ হাজার ৭৮৫ কোটি টাকা। যা করোনা পূর্ববর্তী বছরের তুলনায় ৯ দশমিক ৬ গুণ বেশী।
আসন্ন বাজেটে অভিবাসী কর্মীদের পাঠানো বার্ষিক রেমিটেন্সের উপরে শতকরা ১০ ভাগ অভিবাসীদের সুরক্ষার জন্য বরাদ্দ দেওয়ারও দাবি জানানো হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম