মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ভোলার দৌলতখান উপজেলার ভবানিপুর মাছ ঘাট এলাকার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) বিকাল ৪টায় ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি ভবানীপুর মাছ ঘাট থেকে উদ্ধার করে। নিহত যুবকের নামটি জানা যায়নি তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর।

দৌলতখান থানার ওসি বজলার রহমান বার্তা বাজারকে জানান, মরদেহটি উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারন জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর