আনোয়ারায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের (অর্নুধ্ব-১৭) এর উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যােগে আয়োজিত শনিবার বিকাল ৩ টায় আনোয়ারা সরকারি উচচ বিদ্যালয় মাঠে এটি অনুষ্টিত হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব,আনোয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন।
উদ্বোধনী খেলায় আনোয়ারা সদর ইউনিয়ন ফুটবল একাদশ ও বারখাইন ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদ একাদশ ট্রাইব্রেকারে বারখাইন ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
বিকাল ৪ টায় অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় পরৈকোড়া ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে রায়পুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। উপজেলার১১টি ইউনিয়নের মধ্যে ১০ দল অংশগ্রহণ করেন।
সুমন শাহ/বার্তাবাজার/ভিএস