বালিয়াকান্দিতে পর্নোগ্রাফি আইনে একজনকে কারাদণ্ড
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পর্নোগ্রাফি আইনে বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিং কর্ণারের মালিককে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বার্তাবাজারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (২৯ মে) বিকালে উপজেলার বহরপুর হাই স্কুল সংলগ্ন বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিং কর্নারের মালিক ও বহরপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফা লালের ছেলে মোঃ মান্নান বিশ্বাস ( ৩৫) কে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(৫)(ক) ধারার অপরাধে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন, রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সুর্য্য কুমার প্রামানিক, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান ও রাজবাড়ী পুলিশ লাইনস এর একটি টিম। এ অভিযান অব্যহত থাকবে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস