গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে যথার্থ ভূমিকা রেখে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে নবীন বিজ্ঞানীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
শনিবার (২৯ মে) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্লাস্টিক দূষণ: কারণ, প্রভাব ও সমাধান শীর্ষক ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্লাস্টিক উৎপাদনকারী, সরবরাহকারী, ব্যবহারকারীসহ সবাইকে সমন্বিত হয়ে এর ব্যবহার কমিয়ে আনতে হবে বলে জানান মন্ত্রী। বর্তমানে খাবারসহ নানান উপকরণের মাধ্যমে মাইক্রো প্লাস্টিক মানবদেহে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী।
তিনি বলেন, রাজধানীর জলাবদ্ধতা দূর করতে হলে পলিথিনের ব্যবহার কমাতে হবে। একইসাথে, পাটের তৈরি পলিথিন ব্যাগের উৎপাদনে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ওয়েবিনারে একাডেমীর সম্মানিত ফেলোবৃন্দ, দেশ-বিদেশের প্রবীণ ও নবীন বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকসহ প্রায় ৩০০ বিজ্ঞানী যোগদান করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম