সিরাজগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়িঘর ভাঙচুর

সিরাজগঞ্জে চাঁদা না দেওয়ায় দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করার অভিযোগ ওঠেছে৷

শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ী মহল্লার মৃত আক্তার সেখের ছেলে সেলিম রেজার বাড়িসহ প্রায় ১৫টি বাড়ীতে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার (২৯ মে) ভুক্তভোগী সেলিম রেজা বলেন, চলতি মাসের ২০ তারিখে ধানবান্ধি মহল্লার বিশা সেখের ছেলে সানু, পুঠিয়াবাড়ী মহল্লার মমিন ও মতিনরা মিলে আমার নিকট বিভিন্ন ভাবে চাঁদার দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়ার কারণে আমাদের উপর এলোপাথারী মারপিট ও ভাংচুর করে। শুধু আমার ক্ষতি করেই ক্ষান্ত হয়নি আমার বড়ভাই শফি ও ছোট ভাই হাবুসহ আমাদের ১৫টি ঘর ভাংচুর ও লুটপাট করেছে। এই ঘটনায় আমার মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।

এঘটনায় আমাদের নগদ প্রায় ৫ লক্ষ টাকা, মসজিদের ক্যাশের ৭০ হাজার টাকা, সোনার গহনা, ছোট ভাইয়ের ৪টি অটো রিক্সা, ১টি টিভি, নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন আতংকিত হয়ে পড়েছি। এ ঘটনায় আমরা সর্বশান্ত হয়ে পড়েছি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বার্তাবাজারকে বলেন, রাতে ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।###

এম এ মালেক/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর