হাতীবান্ধায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব -১৭ বালক’র উদ্ধোধন করা হয়েছে। এ টুর্নামেন্টে উপজেলার ১২টি ইউনিয়ন অংশগ্রহন করবেন।

শনিবার (২৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট’র উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরর হোসেন মজনু প্রমুখ।

সিদরাতুল মোত্তাকিন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর