ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে জুলিয়া (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। জুলিয়া সদর ইউনিয়নের চালিনগর গ্রামের উত্তরপাড়ার মো. শহিদুল ইসলামের মেয়ে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, জুলিয়া শনিবার সকাল ১১টার দিকে উঠানে খেলাধুলা করতে করতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বুঝতে পেয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত বোয়লমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞান ব্রত শুভ্র বার্তাবাজারকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস