১৯ ঘন্টার মধ্যে মামলার চার্জশিট দাখিল করেছেন পাংশা থানা পুলিশ
রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ৬ জুয়ারুকে গ্রেপ্তারের পর ১৯ ঘন্টার মধ্যে মামলার চার্জশিট দাখিল করেছে পাংশা থানা পুলিশ।
সাব ইন্সপেক্টর মোঃ মাহাবুবুল আলম সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বৃহস্পতিবার ২৭ মে রাত সাড়ে ১০ টায় জুয়ারুদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন- ১। মোঃ মিল্টন কাজী (৪৮) পিতা মৃত কাজী আবুল কাশেম সাং কৃষ্ণপুর, ২। সুজন কর্মকার (৩২) পিতা বিষ্ণু কর্মকার সাং মৈশালা, ৩। উত্তম কুমার দাস (৩০) পিতা মৃত হারান চন্দ্র দাস সাং বরুলিয়া, ৪। স্বপন কর্মকার (৩৯) পিতা মৃত ধীরেন কর্মকার সাং নারায়নপুর, ৫। জগন্নাথ রায় (৩৮) পিতা মৃত নারায়ন চন্দ্র রায় সাং মৈশালা, ৬। মোঃ একরামুল (২৭) পিতা মঞ্জুর মিয়া সাং নাচনা মুরাদপুর। এসময় তাদের থেকে ৫৭০ টাকা এবং ১ বান্ডিল ডন লেখা তাস উদ্ধার করা হয়।
মামলার বাদী সাব ইন্সপেক্টর মোঃ মাহাবুবুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর আমজাদ হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেফতার করেছে সক্ষম হই। পরে মামলার ১৯ ঘন্টার মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বার্তাবাজারকে বলেন, আসামীরা বেআইনি ভাবে টাকার বিনিময়ে তাস দারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। পরে তাদেরকে গ্রেপ্তার করে। ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩ ধারার অপরাধে অভিযুক্ত করা হয়। তিনি আরো বলেন অপরাধ দমনে পাংশা থানা পুলিশ সদাসর্বদা সোচ্চার।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস