শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার বামনখালী বাজারে ১২ নং যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ১২ নং যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হাসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা অ্যাড, মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা ও কলারোয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাসরিন খুকু । এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পদের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।