জয়পুরহাট শহরের পাঁচুরচক উচ্চ বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু (এমপি)।
এ সময় পাঁচুরচক উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখর মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
আরও উপস্থিত ছিলেন, প্রবীণ আ’লীগ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী, বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইউনুছার রহমান, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ।
বিদ্যালয়টির অবসর প্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইউনুছার রহমান বার্তাবাজারকে জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে অনেকে অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজ বিদ্যালয়টির বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমি এতে অনেক খুশি।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/ভিএস