খেজুর কুড়াতে গিয়ে ধর্ষণ চেষ্টার কবলে প্রতিবন্ধী কিশোরী

ফরিদপুরের আলফাডাঙ্গায় খেজুর কুড়াতে গিয়ে ধর্ষণ চেষ্টার কবলে পড়ে ১৪ বছরের এক বাক-শ্রবণপ্রতিবন্ধী কিশোরী। উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে শুক্রবার বিকেলে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ১১ ধারাই মামলা করেছেন। মামলা নম্বর ১৬।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে ওই প্রতিবন্ধীর মা মেয়েকে নিয়ে একই গ্রাম গোপালপুর দেবরের বাড়িতে বেড়াতে যায়। ২৬ মে সকালের দিকে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির উত্তর পাশে আলতাফ মেম্বারের পাট ক্ষেতের পাশে থাকা খেজুর গাছ তলায় খেজুর কুড়াতে যায়। সেখানে গোপালপুর গ্রামের ওদুদ খানের ছেলে মাহাবুব খান (২২) ওই প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে মাহাবুব খান কিশোরীকে রেখে পালিয়ে যায়। প্রতিবন্ধী কিশোরী বাড়িতে আসতে দেরি দেখে বাড়ির লোকজন তাকে খোঁজ করতে গেলে কিশোরী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে দেখে। এ সময় মাহাবুব খানকে পাটক্ষেত থেকে পালিয়ে যেতে দেখে প্রতিবন্ধীর মা। পরে কিশোরীর কাছে জানতে চাইলে প্রতিবন্ধী কিশোরী আকারইঙ্গিতে সব ঘটনা খুলে বলে।

মামলার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তাবাজারকে বলেন, ‘প্রতিবন্ধী ধর্ষণ চেষ্টার ঘটনায় মাহাবুব খানকে একমাত্র আসামি করে মামলা হয়েছে। আসামি মাহাবুল খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর