নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে শাটারের তালা ভেঙে মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দোকার মালিক।
শনিবার দিবাগত রাতে উপজেলার সদর এলাকার টিএন্ডটি মোড়স্থ মোমেনা নিউ মার্কেট এর মেসার্স হান্নান এর মুদি দোকানে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, ওই মুদি দোকান মালিক আবু হান্নান প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আনুমানিক সাড়ে ১০টায় দোকান বন্ধ করে নিজ বাড়ি উমার ইউনিয়নের অমরপুর গ্রামে যান। পরদিন সকালে তার দোকান চুরি যাওয়ার ঘটনা শুনতে পারেন সে। পরে দোকানে এসে দেখেন দোকানের শাটারের তালা ভেঙে ধান বিক্রয় করা টাকা ১লক্ষ ৮০হাজার, নগদ অর্থ ৮০ হাজার, দুই লক্ষ টাকার সিগারেট ও মোবাইল রিচার্জ কার্ডসহ আরো অনেক পণ্য খোয়া যায়। এতে তার প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুক্ষিণ হতে হয়। সে একই এলাকার পিতা মৃত মোহাম্মদ আলীর ছেলে। ইতিপূর্বেও তার দোকান দুইবার চুরি হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ এবিষয়ে আসেনি। আসলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি