বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় ফল্টু (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এরশাদ নামের মোটরসাইকেল আরোহী।
শনিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফল্টু এক আরোহীসহ মোটরসাইকেলযোগে শেরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ফল্টু মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত এরশাদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খালিদ হাসান/বার্তাবাজার/পি