শেরপুরে দুই সপ্তাহে করোনা রোগী শনাক্ত হয়নি

বগুড়ার শেরপুর উপজেলায় গত দুই সপ্তাহে কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। বর্তমানে এই হাসপাতালে কোনও করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন নেই বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

জানা যায়, শেরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য গত দুই সপ্তাহে ৩০টি নমুনা সংগ্রহ করা হলেও কোন পজেটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে আক্রান্ত শনাক্ত না হলেও সবাইকে স্বাস্থ্য বিধি মানতে, মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার অনুরোধ করেছেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ও চিকিৎসক মওদুদ আদনান বলেন, এ পর্যন্ত এই উপজেলায় ৪৮২জন করোনা রোগী আক্রান্ত হয় এবং ১৩ জন মারা গেছেন।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর