বরগুনায় গণহত্যা দিবসে শোকর‍্যালি

আজ ২৯ মে। বরগুনা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে বরগুনার জেলখানায় নির্বিচারে গুলি করে হত্যা করা হয় বরগুনার শতাধিক নিরীহ মানুষকে। ’৭১-এ তখন চারদিকে যুদ্ধের দামামা। মুক্তিযুদ্ধে জড়িত এবং সম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে নির্বিচারে ৯২ জনকে হত্যা করে কোন প্রকার বিচার আচার এবং ধর্মীয় আচরণ ছাড়াই মাটি চাঁপা দিয়ে রাখে।

প্রতি বছর দিবসটি পালিত হয় নানা আয়োজনে। এ বছরও সীমিত আয়োজন রয়েছে। মানুষের জন্য নিরাপদ স্থান বলে বিবেচিত বরগুনা জেলখানায় ৭৬ জন স্বাধীনতাকামী নিরপরাধ বাঙালিকে গুলি করে হত্যা করে হানাদার বাহিনী। পাক হানাদার বাহিনীর মেজর নাদের পারভেজের নেতৃত্বে স্থানীয় শান্তি বাহিনীর প্রধান এমএলএ আ. আজিজ মাস্টারের সহযোগিতায় এ নৃশংস গণহত্যা সংঘটিত হয়।

গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে পৌর শহরের বড়িয়াল পাড়ার গণকবর এলাকায় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র আয়োজনে এ দিবস পালন করেন শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক অঙ্গ সংগঠন।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কারাগারে গণহত্যায় শহীদ হওয়া ধৈর্য ধর দেবনাথ পুত্র, হিমাদ্রি শেখর কেশব সরকারের কাছে দাবী জানান, স্বাধীনতা যুদ্ধের সময় কারাবন্দি অবস্থায় নির্মমভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন আমার বাবা। গণহত্যা হওয়া সকল পরিবারের পক্ষ থেকে আমার দাবি মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক আপনাদের পরিবার। গণকবরে শহীদ হওয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিলে তাদের স্বজনরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবে।

স্মরণ সভায়, বরগুনা ১ আসনের সাংসদ কন্যা শুকলা দেবনাথ, বরগুনা বার কাউন্সিলের সদস্য এডভোকেট কাদের , ছাত্রনেতা সাথীক রুবেল, জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মোঃ সবুজ মোল্লা,জেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর কর্মকার সহ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বরগুনা গণহত্যায় আত্মোৎসর্গ করা শহীদদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্কতা অবলম্বনের মাধ্যমে ভয়াবহ এই বৈশ্বিক সংকট মোকাবিলায় বরগুনাবাসীর দায়িত্বশীল ভূমিকা পালন করাই হোক এবারের গণহত্যা দিবসের অঙ্গীকার।

মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর