কয়েক ঘণ্টার ব্যবধানে সিলেটে ৭ বার ভূমিকম্প

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সিলেটে সাতবার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। এত কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন হওয়ায় মানুষের মাঝে বেশি আতঙ্ক দেখা দেয়।

শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩২ মিনিটে, ১০টা ৪৭ মিনিটে, বেলা ১১টা ৩০ মিনিটে ও ১টা ৩৪ মিনিটে এবং দুপুর ২টার পর এসব ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসামে এবং রিখটার স্কেলে এর মাত্রা সর্বোচ্চ ৪.১।

তবে এসব ভূমিকম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

এদিকে এত কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন হওয়ায় নগরবাসীকে আগামী সাতদিন সচেতন থাকার আহ্বান জানান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের বিশেষজ্ঞরা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর