কলমাকান্দায় প্রায় ১৯ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্তে বাংলাদেশে পাচার কালে বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

শনিবার গণমাধ্যমের কাছে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।

এতে বলা হয়, শুক্রবার (২৮ মে) রাত ১০টায় উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপিতে কর্মরত সুবেদার মোঃ মনিরুল ইসলামের এর নেতৃত্বে ০৯ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭০/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে এ মালামাল আটক করা হয়।

আটককৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে আঠারো লক্ষ একানব্বই হাজার পাচঁশত পঁচানব্বই টাকা। জব্দককৃত কসমেটিক সামগ্রী নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর