সিংড়ার চামারী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউপির ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার(২৯ মে) সকাল ১১টার দিকে চামারী ইউপির হলরুমে ১ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৭৪৪ টাকা বাজেট ঘোষণা করেন। এ বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মো রশিদুল ইসলাম মৃধা।

উপস্থিত ছিলেন নাটোর জেলা জজকোর্টের জিপি আসাদুল ইসলাম,চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিুরব রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম রবি, ইউপি সদস্য আঃ জব্বার, আব্দুল মালেক, রমজান আলী নিরব, আরিফুল ইসলাম, হাবিবুর রহমান, ফারুক আহমেদ মহিলা ইউপি সদস্য মোছাঃ শামীমা বেগম, ফরিদা খাতুন, সুফিয়া বোগমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব বাবর আলী।

এ বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নারী ও প্রতিবন্ধী, কৃষি উন্নয়নসহ নানা বিষয়কে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেটে ব্যয় ১ কোটি ২৯ লাখ ৩০ হাজার ৮৭২টাকা, উদ্বৃত্ত ২ লাখ ২২ হাজার ৮৭২ টাকা।

রবিন খান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর