করোনা পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সকল প্রস্তুতি রয়েছে। তবে করোনা পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঝুঁকি নেওয়া যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে। করোনা পরিস্থিতি অনুকূলে না এলে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেব না।

শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশার আয়োজনে আব্দুল মতিন খসরুর স্মরণসভায় অংশ নিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুততম সময়ের মধ্যে খুলে দিতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অনেক আন্দোলনের ডাক রয়েছে। আমরা সে বিষয়ে অবগত আছি। পরিবেশ পরিস্থিতি স্বভাবিক হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

নাগরিক সমাজের সভাপতি ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিম। এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এবং প্রধান আলোচক ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর