সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে বেকারত্ব দূর করতে মাছ চাষ প্রকল্পের উদ্বোধন
জামালপুরের সরিষাবাড়ীতে করোনায় কর্মহীন ও বেকার যুবকদের বেকারত্ব দূর করতে মাছ চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তেরি বিলে ৫০ হাজার টাকার মাছ ছেড়ে মাছ চাষের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তারাকান্দি ট্রাক ও ট্রাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক।
এসময় তেলাপিয়া, শিং, পাবদা, সরপুটি, পাঙ্গাস, মিনারকার্প, কাতল, ভুটিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয়।
উপস্থিত ছিলেন, সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হাসান লতিফ, উপদেষ্টা নাজিম উদ্দিন সরকার, গোলাম মোস্তফা বাবু, আজমত আলী, রাইচ উদ্দিন, রেজা বাবু, শাহীন, এরশাদ প্রমুখ।
এ বিষয়ে সমবায় সমিতির সভাপতি আশরাফুল আলম মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার কারণে সৃষ্ট বেকারত্ব দূর করতে নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় অনেকে কাজ হারানো বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। আমরা বেকারদের সক্ষম করে তুলতে চাই, উদ্যোক্তা করতে চাই, গ্রামীণ অর্থনীতিকে সচল করতে চাই। এজন্য মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা মেটানোর সবচেয়ে বড় খাতকে আমরা বড় আকারে বিস্তার ঘটাতে চাই।
মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি