অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস পরীক্ষা সচল করার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৯ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। এবং স্বাস্থবিধি মেনে ক্লাস ও পরীক্ষা চালু করার দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন,সারাদেশে যখন সব কিছুই স্বাভাবিক ভাবে চলছে তখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোন মানে হয়না। লঞ্চ,বাস,ট্রাক সব চললেও সচল হয়না শুধু শিক্ষাপ্রতিষ্ঠান । বিশ্ববিদ্যালয় খুলে আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে দিন। গার্মেন্টস খোলা আছে, কক্সবাজার খোলা আছে সেখানে আমাদের ক্লাস-পরীক্ষা নেন।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফ বলেন, আমরা এমন একটা পরিস্থিতিতে দাড়িয়েছি যা বলার মতো না। দেড় বছর হলো ক্যাম্পাস বন্ধ। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দেন। আমাদের পরীক্ষা নেন। আমাদের দেড় বছর নষ্ট হয়ে গেছে। জীবনের এত সময় নষ্ট হয়ে গেছ। কয়জন যাবে মাছ চাষে, কয়জনে যাবে গরু পালনে? ৩০ বছরের পর কেউ সরকারী চাকরি পাবেনা। অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেন। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পারেনি। আপনারা পড়ালেখার স্বাভাবিক পরিবেশ করে দিন।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রাসেল বলেন,আজকে আমাদের সব চলছে। খেলার মাঠে খেলা চলছে,লঞ্চ-বাস চলছে কিন্ত চলেনা বিশ্ববিদ্যালয়। অনেক ক্ষেত্রে স্বাস্থবিধি মানার কথা হলেও মানা হচ্ছেনা স্বাস্থবিধি। শিক্ষার্থীরা অনেকে এখন পরিবারের কাছে বোঝা। তারা না পারছে চাকরির আবেদন করতে না পারছে ক্যাম্পাসে ফিরতে। তাই আমাদের সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করে দিন।
১১ ব্যাচের শিক্ষার্থী শাহিন বলেন, সব যদি চলে তাহলে আমাদের ক্যাম্পাসে খুলতে সমস্যা কি। কক্সবাজার- গার্মেন্টস খোলা রয়েছে সেখানে আমাদের নিয়ে ক্লাস পরীক্ষা নেন। আপনারা অনলাইনের কথা বলেন এত ডিভাইস ও টাকা কে দিবে? আপনারা ৮০০০ টাকা দিসেন এতে করে কি ভাল ডিভাইস কেনা যায়? আপনারা আমাদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেন।
বার্তাবাজার/পি