বাংলাদেশেও করোনাভাইরাসে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। দেশে অধিক সংক্রমিত বিভিন্ন জেলায় করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। নতুন করে ১৩ জনের দেহে করোনার ভারতীয় ধরন মিলেছে।
এই ১৩ জনের মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জের। এই ১৩ জনের মধ্যে ৫ জন সম্প্রতি ভারত সফর করেন। তবে বাকি ৮ জন ভারতে না গিয়েও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৯ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি ভারতে যাননি এমন ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। তাই এটা নিশ্চিত যে, স্থানীয়দের মধ্যে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ছে।
দেশে গত ৮ মে প্রথম দুইজনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছিল। নতুন করে যে ১৩ জনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জের।
বার্তাবাজার/নব