করোনায় আক্রান্ত ইমরুল কায়েস ও তুষার ইমরান

শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে ডাক পেলেও মূল দলে জায়গা মেলেনি ইমরুল কায়েসের। এবার আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

আগামী ৩১ মে থেকে মাঠে গড়াবে ডিপিএলের এবারের আসর। আসর শুরু আগে প্রত্যেক ক্রিকেটারের করোনা টেস্ট করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ইমরুল কায়েস ও তুষার ইমরানের।

এবারের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন তুষার ইমরান। আজ তাদের আবারও করোনা পরীক্ষা করানো হবে।

এর আগে গত ২৬ মে প্রথম করোনা পরীক্ষায় ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাসহ মোট ৯ জনের করোনা পজিটিভ আসে। গতকাল দ্বিতীয়বারের মত সবার করোনা পরীক্ষা করানো হয়। এতে ইমরুল-তুষারসহ তিন ক্লাব কর্মকর্তার করোনা পজিটিভ এসেছে।

আজ থেকে প্রিমিয়ার লিগের দলগুলোর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা। অন্যদিকে জাতীয় দলের ক্রিকেটাররা আগামীকাল প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। তবে তাদেরও করোনা পরীক্ষা করানো হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর