ভারতে একদিনে সাড়ে ৩ হাজারের বেশি মৃত্যু, কমেছে শনাক্ত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

টানা দ্বিতীয় দিনের মত দেশটিতে শনাক্তের সংখ্যা ২ লাখের নিচে নেমেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে।

দৈনিক আক্রান্ত কমলেও মৃত্যুর সংখ্যা কমেনি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৬১৭ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২২ হাজার ৫১২ জন।

শনিবার (২৯ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জনে। তবে দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

এছাড়া মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লিতে করোনার সংক্রমণ অনেকটা কমেছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর