ঈশ্বরদীতে যুবকের রহস্যজনক মৃত্যু

পাবনার ঈশ্বরদী পৌর এলাকার কলেজপাড়ায় নিজ শয়নকক্ষে শাকিল প্রমানিক (৩৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুু হয়েছে।

শুক্রবার (২৮ মে) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার রুপনগর কলেজপাড়া আহসান হাবিবের ভাড়া বাড়ির নিজ শয়নকক্ষে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাস্থানে পরিদর্শণ করেছে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার আসাদুজ্জামান আসাদ।

তবে বিছানায় পড়ে থাকা নিহত শাকিলের পড়নের ছেঁড়া পাঞ্জাবীসহ কিছু আলামত রয়েছে। অপরাধ তদন্ত বিভাগের টিম না আসা পর্যন্ত পুলিশ অপেক্ষায় রয়েছেন। নিহত শাকিল ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের ইব্রাহিম প্রমানিকের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। বিছানায় পড়ে থাকা কিছু আলামত পাওয়া গেছে। তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইসি) ব্রাঞ্চ সিরাজগঞ্জ আসলে সুরতাহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিহত শাকিলের স্বজন ও আত্বীয়রা দাবী করছেন, দাম্পত্য কলহের জের ধরে এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড। প্রকৃত ঘটনা বের করে অপরাধীর শাস্তি দাবী করেছেন স্বজনরা।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর